সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানালো সাউথইস্ট ইউনিভার্সিটি

০৮ জুলাই ২০২৪, ০৯:৪২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM

© জনসংযোগ

সাউথইস্ট ইউনিভার্সিটি সামার-২০২৪ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে তিনদিনে পাঁচটি আলাদা সেশনে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ৩, ৪, এবং ৫ জুলাই এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রথম সেশনটি ৩ জুলাই সকাল ১০টায় সিএসই বিভাগের নতুন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়, এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেসের চিফ অপারেটিং অফিসার  ইফতেখার আলম ইশক। একই দিন দুপুর ২টায় দ্বিতীয় সেশনে ইইই, আর্কিটেকচার এবং টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ সেশনে প্রধান অতিথি ছিলেন মাইক্রোফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. শামসুজ্জামান, সিআইপি।

৪ জুলাই সকালে তৃতীয় সেশন শুরু হয়, যেখানে বাংলা, ইংরেজি এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন প্রধান অতিথি হিসেবে এ সেশনে উপস্থিত ছিলেন। এদিন বিকেল ৩টায় চতুর্থ সেশনে সাউথইস্ট বিজনেস স্কুলের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল কাদের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাপনী সেশনে ইইই, সিএসই এবং টেক্সটাইল বিভাগের উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইবার@হোম লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার এবং এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর নির্বাহী পরিষদ সদস্য সুমন আহমেদ সাবির।

সকল সেশনে সাউথইস্ট ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এয়ার ভাইস মার্শাল এম. আবুল বাসার (অব.), ডিনবৃন্দ এবং বিভাগীয় প্রধানগণ, নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান। অতিথিবৃন্দ নতুন শিক্ষার্থীদের সময়ানুবর্তী হতে এবং জীবনের লক্ষ্য নির্ধারণে উৎসাহ প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের আত্মবিকাশ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায়  জ্ঞানগত ও দক্ষতা অর্জনে প্রস্তুতির ওপর জোর দেন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬