ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ শুরু

২৪ অক্টোবর ২০১৮, ০৬:৩৩ PM
গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়

গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় © টিডিসি ফটো

বুধবার থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টে শুরু হয়েছে গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ। সকালে রাজধানীর রামপুরাস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. ফখরুল আলম, ফ্যাকাল্টি অফ লিবারেল আর্টস এন্ড সোশাল সায়েন্সেস এর ডিন ড. ফৌজিয়া মান্নান, ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগম প্রমুখ।

প্রথম দিনে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল-ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা এবং উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এ আয়োজন শেষ হবে আগামী ৩১ অক্টোবর।

আয়োজকরা জানান, বৃহস্পতিবার থেকে ২৯ পর্যন্ত ক্যাম্পাসে মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৩০ অক্টোবর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং বিকাল ৩টায় সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, প্রতিবছর অক্টোবর মাসে ইউনেস্কো গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ পালন করে থাকে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উদ্যোগে গত বছর থেকে দেশে প্রথমবারের মত এই দিবসটি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর ২৪-৩১ অক্টোবর মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

দুর্গাপূজায় ছুটি বাড়িয়েছে সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬