বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে ড্যাফোডিলের সমঝোতা স্মারক সই

০৪ জুলাই ২০২৪, ১০:৩১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে ড্যাফোডিলের সমঝোতা স্মারক সই

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে ড্যাফোডিলের সমঝোতা স্মারক সই © জনসংযোগ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর মধ্যে কৃষি গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার ( ২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এই সমঝোতা স্মারক স্বাক্ষর।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদিও বিন আলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডিন প্রফেসর ড. মো. বেলাল হোসেন, এগ্রিকালচারাল সায়েন্স বিভাগওে প্রধান প্রফেসর ড. এম এ রহীম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ( প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. আশরাফ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 

এই সমঝোতা স্মারকের অধীনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর কৃষি বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে  এবং ফসলোত্তর প্রযুক্তির উন্নয়ন, বারি’র প্রযুক্তির প্রচার, নতুন কৃষিজাত প্রযুক্তি এবং কৃষক, সম্প্রসারণ কর্মী এবং গবেষকদের কাছে তথ্য প্রদান করতে সহায়তা করবে। এই সহযোগিতা ডিআইইউ গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপ এবং গবেষণার সুযোগও উন্মুক্ত করবে।

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬