শিক্ষা সফরে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী ড্যাফোডিল ইউনিভার্সিটিতে

০৩ জুলাই ২০২৪, ১০:৩০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM

© জনসংযোগ

অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ২২ সদস্যের শিক্ষার্থীর দল ‘সুইনবার্নের স্টাডি ট্যুর ২০২৪: বাংলাদেশে ডিজিটাল এবং মোবাইল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে ১৪ দিনের সফরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে। শিক্ষার্থী দলের নেতৃত্বে রয়েছেন সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ফিল্ম, গেমস এবং অ্যানিমেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুসান কেরিগান এবং সহযোগী অধ্যাপক ম্যাক্স শ্লেসের। প্রতিনিধি দল আগামী ১৪ জুলাই পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অবস্থান করবে। 

মঙ্গলবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমিনুল ইসলাম মিলনায়তনে প্রতিনিধি দলকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার। স্বাগত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ফিল্ম, গেমস এবং অ্যানিমেশন বিভাগের চেয়ারম্যঅধ্যাপক সুসান কেরিগান এবং সহযোগী অধ্যাপক ম্যাক্স শ্লেসের, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. ফখরে হোসেন, সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক ও প্রধান আফতাব হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল কাবিল খান। অনুষ্ঠান শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সুন্দর সবুজ ক্যাম্পাস ভ্রমণ করার পর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার মিস সামিহা খানের পরিচালনায় বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির বিভিন্ন সেশনে যোগ দেয় এবং মোবাইল সাংবাদিকতার উপর একটি কর্মশালায় অংশ নেয়।

সুইনবার্নের স্টাডি ট্যুর-২০২৪ অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের নিউ কলম্বো প্ল্যান কর্তৃক অর্থায়ন করা হয়েছে এবং যৌথভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগ এবং অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এত সহায়তা করেছে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9