আন্তর্জাতিক অঙ্গনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় অধ্যাপক ফারহানা ফেরদৌসীর অনন্য সাফল্য

০৩ জুলাই ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM

© জনসংযোগ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারপার্সন ড. ফারহানা ফেরদৌসী ২০২৪ সালের জন্য সম্মানজনক ‘টিচিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস’ (এসিবিএসপি) কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ পুরস্কারটি ব্যবসায় প্রশাসন শিক্ষাক্ষেত্রে অসামান্য দক্ষতা ও অবদান রাখা শিক্ষাবিদদের প্রদান করা হয় বলে জানা গেছে। 

গত ২৭-২৯ জুন ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত এসিবিএসপির বার্ষিক সভায় অধ্যাপক ফেরদৌসীকে এই পুরস্কারটি প্রদান করা হয়। পাশাপাশি ড. ফেরদৌসীকে এসিবিএসপির (রিজিয়ন ১০)-এর কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়েছে। (রিজিয়ন ১০)-এ বাংলাদেশসহ এশিয়া মহাদেশের ১৬টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। 

আজ বুধবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ড. ফেরদৌসীর এই সম্মাননা প্রাপ্তি তার শিক্ষা ও গবেষণার প্রতি অবিচল নিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি গভীর কর্তব্যবোধের প্রতিফলন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের জন্য এটি একটি গর্বের মুহূর্ত, এবং তাঁর সাফল্য সকলের জন্য একটি প্রেরণা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় অধ্যাপক ফেরদৌসীকে এই অসামান্য অর্জনের জন্য আন্তরিক অভিবাদন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানায়।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9