গবির সমাবর্তন নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি  

০২ জুলাই ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM

© সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) চতুর্থ সমাবর্তন-২০২৪ এ অংশ নিতে নিবন্ধনের সময়সীমা দ্বিতীয় দফায় বৃদ্ধি করা হচ্ছে। আগামী এক আগষ্ট ২০২৪ পর্যন্ত নিবন্ধন করা যাবে।

মঙ্গলবার (২ জুলাই) উপাচার্যের সভাকক্ষে সমাবর্তন কমিটির উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

প্রশাসনিক সূত্রে জানা যায়, এখন পর্যন্ত নয় শতাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। 

স্নাতক পর্যায়ের ৫ হাজার ৫৫৪ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ৫৪৮ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে সুযোগ পাবেন কালো গাউন ও টুপি পরিধান করে শিক্ষাজীবনের সর্বশেষ স্মৃতিটুকু উপভোগ করার। এমবিবিএস ও বিডিএসসহ প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন জানান, "অনেক শিক্ষার্থী সমাবর্তনে নিবন্ধন করছেন সে ব্যাপারে লক্ষ্য করেই সময়সীমা বাড়ানো হয়েছে তবে পরবর্তীতে আর না বাড়ার সম্ভাবনা বেশি। কেননা খুব দ্রুতই রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক সমাবর্তনের তারিখ পাওয়া যাবে এ ব্যাপারে আশাবাদী।"

এছাড়া ফি সংক্রান্ত তিনি আরও জানান, "২০১০ সালে ৫০০০ টাকা ছিল, তা বর্তমানে ৬০০০ টাকা হওয়া যুক্তিসঙ্গত মনে করি তাই সমাবর্তনের ফি আর কমানো হবে না।" 

উল্লেখ্য, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য সমাবর্তনের ওয়েবসাইটে (https://convocation4.gonouniversity.edu.bd/) পাওয়া যাবে। আগামী অক্টোবরেই চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ইউজিসি কর্তৃক নির্ধারিত চূড়ান্ত তারিখেই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9