মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইইই বিভাগের বিদায় সংবর্ধনা

৩১ মে ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান © টিডিসি ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইভিনিং প্রোগ্রামের ১৮তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান অধ্যপক ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিদায়ী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত জীবনে উত্তরোত্তর সাফলতা ও সমৃদ্ধি কামনা করছি। তোমরা কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাবে এই কামনা করি।

ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখের সহকারী অধ্যাপক ও ইইই ইভেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর সাঈদ ইসলাম। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইইই বিভাগের শিক্ষক মীর আমিনুজ্জামান, দিন ইসলাম, মো. সম্রাট আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে  প্রধান অতিথি  বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9