গ্রিন ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট শুরু

১২ অক্টোবর ২০১৮, ০৯:০৫ PM
আইইউপিসি’র লগো

আইইউপিসি’র লগো

দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মত শুরু হয়েছে ‘ইউএস-বাংলা এয়ারলাইনস-গ্রিন ইউনিভার্সিটি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট-২০১৮। দুই দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, পূর্বাচল আমেরিকান সিটিতে (কাঞ্চন, রুপগঞ্জ) অনুষ্ঠিত হয়েছে।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন। অন্যান্যের মধ্যে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক. ড. মো. ফৈয়াজ খান, প্রতিযোগিতার বিচারক ও বুয়েট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, কনটেস্ট পরিচালক শাহরিয়ার মঞ্জুর ও গ্রিন ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিযোগিতার ফাইনাল কনটেস্ট চলবে। যার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকাল সাড়ে ৩টায় শুরু হবে। ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম. ইউসুফ আলী মোল্লা, কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, গ্রিন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন প্রমুখ এতে উপস্থিত থাকবেন।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬