বিইউএফটির সাথে ব্লুচিজ আউটফিটারস ও হোহেনস্টিন ইনস্টিটিউটের সমঝোতা স্মারক সই

৩০ মে ২০২৪, ১০:৩০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি © টিডিসি ফটো

স্থায়ী সনদপ্রাপ্ত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর সাথে ব্লুচিজ আউটফিটারস ও হোহেনস্টিন ইনস্টিটিউট বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষা, প্রশিক্ষণ, ফ্যাশন ব্র্যান্ডিং এবং গবেষণাসহ বেশকিছু সহযোগিতামূলক কার্যক্রম যৌথভাবে পরিচালিত হবে।

চুক্তিতে স্বাক্ষর করেন বিইউএফটি এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মো. শফিউল ইসলাম এবং ব্লুচিজ আউটফিটারসের প্রতিষ্ঠাতা এবং হোহেনস্টিন গ্রুপের আঞ্চলিক প্রধান (দক্ষিণ পূর্ব এশিয়া) ড. মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফফর ইউ সিদ্দীক, বিওটি সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি জনাব মো. ফারুক হাসান, উপাচার্য অধ্যাপক ড. এস.এম. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল জলিল সহ ডিন, একাডেমিক ও প্রশাসনিক প্রধানগণ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জকসুর উদ্যোগে চার্জিং পয়েন্ট ও…
  • ১৬ নভেম্বর ২০২৬
দুঃখের কথা বললে তাহাজ্জুদ পর্যন্ত বলা যাবে— মনিরুল হক
  • ১৬ নভেম্বর ২০২৬