ইউআইইউ এবং আইডিইর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২৮ মে ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইউআইইউ

ইউআইইউ © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ’র (আইডিই) মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের (আইডিই) কান্ট্রি ডিরেক্টর সামির কারকি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর ট্রেজারার মো. আব্দুল মোকাদ্দেম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের কান্ট্রি ডিরেক্টর এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার বিভাগীয় প্রধান ও পরিচালক, শিক্ষক-শিক্ষিকা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই সমঝোতা চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা সহযোগিতার মাধ্যম গবেষণা উন্নয়নের কাজ করবে এবং সম্মেলিত গবেষণা গুলোকে উচ্চ মানের প্রকাশনায় প্রকাশ বা স্বনামধন্য জার্নালে ইনডেক্সভূক্ত করবে। বাংলাদেশের মধ্যে গবেষণা, ইনোভেশন, এনার্জি ইন্ডাস্ট্রি এবং টেকসই উন্নয়নের সমাধানগুলোকে সহজতর করা। এছাড়াও যৌথ ভাবে যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা হিসাবে গড়ে তোলাসহ টেকসই উন্নয়নে কাজ করবে। 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) বিভিন্ন বিষয়ক গবেষণার ক্ষেত্রে গুণগত গবেষণা ও গবেষণা কার্যক্রমকে উন্নীত করার লক্ষে গবেষকদের জন্য গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) তহবিল প্রদানের অগ্রণী ভূমিকা পালন করে। ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) ২০১৯ সাল থেকে প্রায় ৭০ মিলিয়ন টাকারও বেশি ফান্ড বিভিন্ন গবেষণায় প্রদান করেছে। ইউনাইটেড গ্রুপের সক্রিয় আর্থিক সহায়তায় এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) মাধ্যমে গবেষণা অনুদান প্রদান করা হয়। ইউআইইউর আইএআর জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থাগুলির সাথে সম্মেলিত গবেষণা সহযোগিতার পাশাপাশি গবেষণা অনুদান প্রদান করে। বর্তমানে আইএআর বছরে দুবার গবেষণা অনুদান প্রদান করে এবং ১১০টিরও বেশি গবেষণা প্রকল্প চলমান রয়েছে। 

 
ইউসেপ বাংলাদেশে চাকরি, পদ ১৬, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence