সাউদার্ন ইউনিভার্সিটিতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

২১ মে ২০২৪, ১০:০৬ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
সাউদার্ন ইউনিভার্সিটিতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত © টিডিসি রিপোর্ট

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ ও ইংলিশ লিটারেরি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রচনা প্রতিযোগিতা-২০২৪। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাইভ রাইটিংয়ে রচনা প্রতিযোগিতায় বিখ্যাত তিনটি ইংরেজি ছোট গল্পের ওপর ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা তাদের লিখা উপস্থাপন করেন। 

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় লিটারেরি ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে ইংরেজি বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানান বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আরমান হোসাইন।

তিনি ক্লাবের শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীলতা কর্মকাণ্ডের  প্রশংসা করেন এবং ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কামডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬