সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের যোগদান

১৯ মে ২০২৪, ১০:৪০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম

উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম © টিডিসি ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) এর উপাচার্য নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। রবিবার (১৯ মে) তিনি এ পদে যোগদান করেন। রাষ্ট্রপতি এবং এসইইউ এর চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন চার বছর মেয়াদে তাঁকে এ পদে নিযুক্ত করেন। 

অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বাংলাদেশ, যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৬ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা এবং বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সাউথইস্ট ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ছিলেন। 

এছাড়াও তিনি ওপেন ইউনিভার্সিটি মালয়েশিয়ায় খণ্ডকালীন শিক্ষক হিসেবে এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন।  অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম যে সকল প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন তার প্রতিটির উন্নয়নে অবদান রেখেছেন। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে সকল সহকর্মীদের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের কোন ক্লাসরুমে শিক্ষকরা কীভাবে নিচ্ছেন, সেটাও ‘রিয়েল ট…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9