তরুণদের গণমাধ্যম নিয়ে আরও সচেতন হতে হবে: ইউআইইউ’র মিডিয়া সামিটে অতিথিরা

১৮ মে ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত মিডিয়া সামিটে অতিথিরা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত মিডিয়া সামিটে অতিথিরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেছেন, গণতন্ত্রের তিনটি স্তম্ভ আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ পরে চতুর্থ স্তম্ভ হিসেবে স্বাধীন গণমাধ্যমকে গণ্য করা হয়। একটি দেশে গণতন্ত্রের শাসন বিদ্যমান কি-না সেটা এই চারটি স্তম্ভ তাদের কাজ স্বাধীনভাবে করতে পারার উপর নির্ভর করে। তাছাড়া একটি দেশের আইন, নির্বাহী ও বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের কাজ যথাযথভাবে করতে পারছে কি-না সেটা সেই দেশের গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ হয়। 

শনিবার (১৮ই মে) বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় এবং সেন্টার ফর অ্যাডভান্স মিডিয়া এডুকেশনের (সিএএমই) উদ্যোগে প্রথম মিডিয়া সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, গণমাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে অন্যান্য স্তম্ভগুলোর কাজও যথাযথভাবে বাস্তবায়ন হতে বাধ্য। তাই আমাদেরকে গণমাধ্যমের শক্তিশালী ভিত্তি রচনা করে গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমাদের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানি গবেষণার বাতিঘর ইউআইইউ’র সেন্টার ফর এনার্জি রিসার্চ

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এএফপির বাংলাদেশের ব্যুরো চিফ শফিকুল আলম বলেন, এমন বিষয় আছে যা আমাদের দেশের মানুষের কাছে সংবাদ মূল্য রাখে না। কিন্তু বাইরের দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হয়। তাই যারা আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করতে যারা ইচ্ছুক তাদের এনিয়ে আরও বেশি সচেতন থাকতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর অ্যাডভান্স মিডিয়া এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর প্লাবন তারিক। সামিটে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের চেয়ারম্যান ড. শেখ মুহাম্মদ শফিউল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মারিও হায়ার্সটেইন ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আবু সাদাত মো. মুসতানসির বিল্লাহ।

এছাড়াও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, চ্যানেল২৪ এর বিশেষ প্রতিবেদক মাকসুদ-উন-নবী, দৈনিক কালবেলার অনলাইন বিভাগের সম্পাদক পলাশ মাহমুদ, ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্টান্ডার্ডের চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন। এসময় তারা প্রিন্ট, টেলিভিশন, মাল্টিমিডিয়া ও ব্যবসায় সাংবাদিকতার উপরে আলোচনা করেন।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9