নর্থ সাউথ ইউনিভার্সিটির আইইএলটিএস পরীক্ষার্থীদের বৃত্তি দিল ব্রিটিশ কাউন্সিল

১৭ মে ২০২৪, ১২:৫৬ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ © সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির আইইএলটিএস পরীক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্ত তিন কৃতি শিক্ষার্থী হলেন— মোঃ পারভেজ হাসান ইউসুফ, মোঃ মোস্তফা আজাদ, এবং আতিকা লাবিবা। আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ ও ভালো ফলাফলের জন্য তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল থেকে ম্যাক্সিম রাইমান, কান্ট্রি এক্সাম ডিরেক্টর, তাবাসসুম চৌধুরী, ম্যানেজার অফ বিজনেস পারসুট, সাজ্জাদ হোসেন সিয়াম, বিজনেস পারস্যুট অফিসার এবং জুবায়ের নাঈম, মার্কেটিং ম্যানেজার উপস্থিত ছিলেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রফেসর আব্দুর রব খান, কোষাধ্যক্ষ, ড. আহমেদ তাজমীন, রেজিস্ট্রার, ড. হাসানুজ্জামান, ডিরেক্টর ইনচার্জ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং তাসনিয়া আজমেরী মাদিহা, কো-অর্ডিনেশন অফিসার।

প্রসঙ্গত, এনএসইউ এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে এই পার্টনারশিপের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি IELTS-এর মতো আন্তর্জাতিক পরীক্ষায় প্রবেশের সুবিধা দেয়া হচ্ছে।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close