অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় মানারাতে ড. নারগিস সুলতানাকে সংবর্ধনা 

১৬ মে ২০২৪, ১০:৪১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
সংবর্ধনা অনুষ্ঠান

সংবর্ধনা অনুষ্ঠান © টিডিসি ফটো

অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে ফার্মেসি বিভাগের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। এতে ফার্মেসি বিভাগের ছাত্রছাত্রীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ  ক্রেস্ট ও ফুল দিয়ে অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরীকে সংবর্ধিত করেন। এসময় কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন ছাত্র-ছাত্রীরা। 

ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বলেন, পয়গম্বররা যেমন মানুষকে আলোর পথ দেখিয়েছেন। শিক্ষকরাও সেই কাজটি করেন। আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার ধরনটাই হচ্ছে জ্ঞান শিক্ষা দেয়া, বিতরণ করা আর জ্ঞান উৎপাদন করা। এ বিষয়ে সচেষ্ট হতে আমি আমাদের শিক্ষকবৃন্দকে আহ্বান জানাচ্ছি। 

তিনি মানারাত ইউনিভার্সিটির উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ২৩ বছরের পথচলায় এই প্রথম অধ্যাপক হওয়ার মধ্য দিয়ে যে নজির স্থাপিত হলো শিক্ষকেরা তাদের জ্ঞান দিয়ে তা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরী তার পদোন্নতির জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মানারাত বিশ্ববিদ্যালয়ের  উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাগত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের মাঝে বক্তৃতা করেন স্কুল অব বিজনেস অ্য্যান্ড ইকোনমিকসের ডিন ও  ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, এমআইইউ রেজিস্ট্রার ড. মো: মোয়াজ্জম হোসেন, ইংরেজি বিভাগের প্রধান আহমদ মাহবুব-উল-আলম, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক মোহাম্মাদ আবুল কালাম আজাদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান মো. মামুন উদ্দীন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসমিয়া মোসলেহ উদ্দীন,  জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রফিকুজ্জামান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক রিক্তা বানু, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন প্রমুখ। 

ফার্মেসি বিভাগের শিক্ষক নিলুফার সুলতানা ও পেয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বর্তমান ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তৃতা করেন রাজিয়া সুলতানা, রাকিব মিয়া, জামশেদ মজুমদার, কাওসার প্রমুখ। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তৃতা করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সহকারী ম্যানেজার আলিমুজ্জামান। এছাড়া ফার্মেসি বিভাগ থেকে পাস করে দেশ বিদেশে উচ্চশিক্ষা ও চাকুরিতে কর্মরত ছাত্রছাত্রীরাও অনলাইনে অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন।

 
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9