ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ভিসির সাক্ষাৎ

১৬ মে ২০২৪, ১২:১০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
বাংলাদেশের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান

বাংলাদেশের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান © সংগৃহীত

বাংলাদেশের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। ১২ মে  ট্রাস্টি বোর্ড ঢাকাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকারে তারা এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ফিলিস্তিনি শিক্ষার্থী ভর্তি, বৃত্তি এবং আবাসিক সুবিধা প্রদানের বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় মাননীয় উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ১৯৭১ সালে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে ভিত্তি স্থাপন করেছিলেন এই উদ্যোগ তার ভিত কে আরো মজবুত করবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণ ফিলিস্তিনি বন্ধুদের প্রতি সবসময় সহানুভূতিশীল বলে তিনি রাষ্ট্রদূতকে জানান।

বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬