বিইউএফটিতে পুলড ফ্রম দ্য রুটস উইথ টং শীর্ষক ফ্যাশন শো অনুষ্ঠিত

১৫ মে ২০২৪, ০৬:২৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM

© সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর ফ্যাশন স্টাডিজ বিভাগ (১৫ মে) বিশ্ববিদ্যালয়য়ের মাল্টিপারপাস হলে ‘পুলড ফ্রম দ্য রুটস উইথ টং’ শিরোনামে একটি ফ্যাশন শোর আয়োজন করে। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফ্যাশন ডিজাইনার রেফায়া তুরশিন ফ্যাশন শো উপস্থাপন করেন। তিনি আরটি অ্যাটেলিয়ারর প্রতিষ্ঠাতা ও ফাইন আর্ট ফটোগ্রাফি এবং পরিবেশ-বান্ধব ডিজাইনে তার বৈচিত্র্যময় দক্ষতার জন্য বেশ পরিচিত। তিনি র আর্টিস্ট কানাডা (সামার ২০২২ এবং ২০২৩), ফ্যাশন আর্ট টরন্টো (স্প্রিং/সামার ২০২৩), এবং ভেগান ফ্যাশন শো ২০২৩ সহ বিভিন্ন মর্যাদাপূর্ণ ইভেন্টে অংশগ্রহণ করেছেন। আরটি অ্যাটেলিয়ারের কাজ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক টাইমস স্কয়ার বিলবোর্ডে প্রদর্শিত এবং ২০২৪ সালের মার্চ মাসে কানাডার এলে ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ওনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য, বিজিএমইএর সাবেক সভাপতি ও জায়ান্ট বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হাসান, বিইউএফটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ও ফেম সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউল আজম সজল; বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. এস.এম. মাহফুজুর রহমান; এবং দুর্জয় বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দুর্জয় রহমান। বিইউএফটির ফ্যাশন স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আফসানা শারমিনের তত্ত্বাবধানে ফ্যাশন শোতে বিশ্ববিদ্যালয়য়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান স্বাগত বক্তব্য রাখেন এবং ফ্যাশন স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে ট্রেজারার, রেফায়া তুরশিনের বাবা ও দাদী, বিইউএফটির ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক ও ট্রাস্টি বোর্ডর সচিব, লজিস্টিক বিভাগের প্রধান, জনসংযোগ বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9