পদার্থবিদ্যার ওপর আন্তর্জাতিক সম্মেলনে ইউআইটিএস উপাচার্য

১৫ মে ২০২৪, ১২:৩২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
পদার্থবিদ্যার ওপর আন্তর্জাতিক সম্মেলনে ইউআইটিএস

পদার্থবিদ্যার ওপর আন্তর্জাতিক সম্মেলনে ইউআইটিএস © সৌজন্যে প্রাপ্ত

পদার্থবিদ্যার ওপর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস)। প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এতে সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি আয়োজিত অনুষ্ঠানটি গত ৯ থেকে ১১ মে এই সম্মেলন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তিকেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনটির থিম ছিল ‘২১ শতকের জন্য পদার্থবিদ্যা’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. শৌকত আকবর। কনফারেন্স চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জীবন পোদ্দার এবং পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক ড. বিলকিস আরা বেগম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন।

সম্মেলনে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই সম্মেলনে তিনটি প্লেনারি টক, ২৫টি ইনভাইটেড টক, ১২০ টি কনট্রিবিউটরি পেপার, ও ১৮০টি পোস্টার উপস্থাপন করা হয়।

সমাপনী সেশনে ২০২৪-২০২৫ সময়ের জন্য বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির কার্যনির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া একজন সদস্য নির্বাচিত হন।

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9