‘সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণের মতো’

১৪ মে ২০২৪, ০৬:৫৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
সেমিনার

সেমিনার © টিডিসি ফটো

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে 'নিউ মিডিয়া 'শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ই মে) সকালে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের  আয়োজনে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন  বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান।এছাড়া অতিথি হিসেবে ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের কনভেনর ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন। 

সেমিনারের প্রধান আলোচক হিসেবে ছিলেন যমুনা টেলিভিশনের নিউ মিডিয়ার যুগ্ম সম্পাদক  মুরশিদুজ্জামান হিমু, সাংবাদিক ফোরামে সভাপতি দৈনিক সংবাদের রিপোর্টার মোহাম্মাদ সাব্বির, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইকা, ভোরের কাগজের প্রতিনিধি রাশেদুল ইসলাম, ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি সিয়াম হাসান সহ বিভিন্ন পত্রিকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উক্ত সেমিনারটি সঞ্চালনা করেন সাংবাদিক ফোরামের সহ সভাপতি রাশেদুল ইসলাম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের কনভেনর ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন। 

পরবর্তীতে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান এর ডিন ও গণযোগাযোগ সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান। তিনি বলেন, নিউ মিডিয়া সাংবাদিকতায় ফেইসবুক, ইউটিউবের পাশাপাশি শিক্ষার্থীদের বইও পড়তে হবে।সাংবাদিকতার সকল খুঁটিনাটি জানার জন্য বই সবচেয়ে বড় নিয়ামক।

প্রধান আলোচক ও প্রশিক্ষক মুরশিদুজ্জামান হিমু বলেন, সাংবাদিকতা মানে এই না যে আমরা ভাইরাল হওয়ার জন্য নিউজ করব। সাংবাদিকতা মানে ৩০০ ফিটে হিরো আলম টিকটক করছে আর আমরা তা প্রকাশ করলাম। সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণের মতো। সমাজে কী হচ্ছে সেগুলো তুলে ধরা। এক্ষেত্রে নাগরিক সাংবাদিকতা ভালো দিক হতে পারে। নিউ মিডিয়া সাংবাদিকতার মাধ্যমে আমরা খুব সহজেই ভালো তথ্য কিংবা গুরুত্বপূর্ণ ঘটনা সংগ্রহ করতে পারছি।

তিনি আরও বলেন, বর্তমানে সংবাদমাধ্যমগুলো ফেইসবুক, ইউটিউব, টুইটার ও ইন্সটাগ্রাম ব্যবহার করছে।এক্ষেত্রে আমরা এই বিষয়গুলোতে পারদর্শী হলে আমরা আমাদের সাংবাদিকতায় আরও বেশি দক্ষ হতে পারব।

ট্যাগ: সেমিনার
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9