দায়িত্ব পালনের চার বছর পূর্তি, মেয়র আতিককে মানারাত ভিসির শুভেচ্ছা

১৩ মে ২০২৪, ০৮:৩৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM

© সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের চার বছর পূর্তি উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আতিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। 

সোমবার (১৩ মে) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে সাক্ষাৎকালে এ শুভেচ্ছা জানান তিনি। এ সময় মেয়র তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যকে (ভারপ্রাপ্ত) ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে অতীতের ন্যায় আগামীতেও সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। 

অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এ সময় আধুনিক ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামকে সাফল্যের সাথে চার বছর অতিক্রম করায় অভিনন্দন জানিয়ে বলেন, মেয়রের দায়িত্ব নেয়ার আগে তিনি নগরবাসীর কাছে যেসব ওয়াদা করেছিলেন, তার বেশির ভাগই বাস্তবায়ন করেছেন। আগামীতে তার নেতৃত্বে নগরবাসীর সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

সাক্ষাৎকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন উপস্থিত ছিলেন।

 
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬