এক দিনেই দুই শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু, শোকাহত নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ

১১ মে ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
অধ্যাপক দীনা ফোরকান ও পিয়াল

অধ্যাপক দীনা ফোরকান ও পিয়াল © সংগৃহীত

এক দিনেই দুই শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আজ শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এই দুইজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃত ছাত্র ও শিক্ষিকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা আমাদের সড়ক ব্যবস্থায় ক্যান্সারের মতো। আমার চাই না আর একটি প্রাণ ও অসময়ে ঝরে যাক। এছাড়া অধ্যাপক ইসলাম বলেন, অধ্যাপক দীনা ফোরকানের মৃত্যু বাংলাদেশের শিক্ষকসমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি যোগ করে, নর্থ সাইথ পরিবার অধ্যাপক দীনা ফোরকানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান নর্থ সাউথ পরিবারের দুই সদস্যও এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাদেরকে জান্নাত দান করুন।

জানা যায়, নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ’র শেষ পর্বের শিক্ষার্থী আহসান তানভীর পিয়াল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শনিবার ভোরে মৃত্যুবরণ করেছেন। পিয়াল শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রে নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তিনি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) এর সঙ্গীত সমন্বয়ক এবং বাংলাদেশি ব্যান্ড 'অড সিগনেচার' এর গিটারিস্ট এবং ভোকাল।

এছাড়া, এনএসইউ’র ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগের অধ্যাপক দীনা ফোরকানের ইন্তেকাল করেছেন। তিনি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে শনিবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শিক্ষক ও লেখক হিসেবে তার বর্ণাঢ্য কর্মজীবন ছিল। আজ রাত ৮টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9