গেমিং না করে গেমের উদ্ভাবক হতে হবে: গ্র্যাজুয়েটদের শিক্ষামন্ত্রী

১১ মে ২০২৪, ০৩:৩১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © টিডিসি ফটো

অতিমাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় না কাটিয়ে, গেমিং না করে, গেইমের উদ্ভাবক হতে হবে—বলে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শনিবার (১১ মে) রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেন্টারে সিটি ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গ্রাজুয়েটদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব কর্ম জগতে এখন অ্যাকাডেমিক সার্টিফিকেটের চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়া হয়। সমগ্র পৃথিবীতে এখন এপ্রেন্টিশীপ, আর্টিকেলশীপ ও ওয়ার্ক এক্সপেরিন্স এই বিষয়গুলির উপর জোর দেয়া হচ্ছে। কারণ এর মাধ্যমে মানুষের মাঝে প্রায়োগিক দক্ষতা তৈরি হয়। শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হওয়ার জন্য অসাম্প্রদায়িকতা ও নারী পুরুষ সমতা প্রভৃতি মূল্যবোধগুলি নিজেদের মাঝে প্রতিপালনেরও আহবান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যায় এখন ব্যাপক তারতম্য নেই। দেশের সকল বিশ্ববিদ্যালয়কেই গবেষণার সুযোগ দিতে হবে। জ্ঞান সৃষ্টিতে গবেষণা খুবই জরুরি। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক মান অর্জন করেছে। তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচিত যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সক্ষমতা অর্জন করেছে তাদের গবেষণার সুযোগ দেয়া।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার প্রফেসর লুৎফুর রহমান।

অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশেষ করে কৃষি অনুষদের শিক্ষার্থীরা আগামীদিনের বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। শ্রম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সরকারের প্রধানতম ম্যানিফেস্টো। আত্মকর্মসংস্থানে নিয়োজিত থেকে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬