আন্তঃবিশ্ববিদ্যালয় পুঁজিবাজার বিনিয়োগ প্রতিযোগিতা

বিইউপি-নর্থ সাউথকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাবি

০৫ মে ২০২৪, ১০:৫৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
ঢাবির চ্যাম্পিয়ন দল

ঢাবির চ্যাম্পিয়ন দল © জনসংযোগ

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি’র ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ক্লাবের আয়োজনে ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় পুঁজিবাজার বাজার বিনিয়োগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন মাসব্যাপী এই প্রতিযোগিতায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ২৪৪টি দল এবং ৭৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 

আয়োজনের মধ্যে ছিল ৫টি কর্মশালা এবং ৪টি প্রতিযোগিতামূলক রাউন্ড। এ-প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিনিয়োগ বিষয়ক জ্ঞান, বিনিয়োগের কৌশল, দক্ষতা এবং শেয়ার বাজারের লেনদেন প্রক্রিয়া সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করেছে। ০৫ মে ২০২৪ ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি’র অডিটোরিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ৭টি দল নির্বাচিত হয়। 

সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) প্রথম রানার আপ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ২য় রানার আপ হিসেবে বিজয়ী নির্বাচিত হন। বিজয়ীদের সিটি ব্রোকারেজ লিমিটেড থেকে অর্থ পুরস্কার, ট্রফি, সার্টিফিকেট এবং সিটি ব্রোকারেজ লিমিটেডে ইন্টার্নশিপ সুবিধা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম। ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি’র প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফফান ইউসুফ। 

সবশেষে, ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ক্লাবের মডারেটর, জনাব লিও ভাস্কর দেউরি সমাপনী বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই আয়োজনের ইতি টানেন। এই প্রতিযোগিতার স্পন্সর ছিল সিটি ব্রোকারেজ লিমিটেড।   

৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9