আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছেন ফিলিস্তিনের ৪০ ছাত্রী

০৪ মে ২০২৪, ১০:১২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪০ জন করে ফিলিস্তিনি মেধাবী নারী শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দেবে।  সেই সাথে তাদের আবাসিক সুবিধাসহ নানা ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হবে। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের অনুরোধে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২ মে) উপাচার্যের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার বিষয়ে উপাচার্যকে অনুরোধ করেন।

এ সময় উপাচার্য (ভারপ্রাপ্ত) গাজার অধিবাসীদের ওপর ইসরায়েলের সেনাবাহিনীর বর্বর ও নির্মম হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাংলাদেশি জনগণ ফিলিস্তিনি জনগণের প্রতি সব সময় সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবেন ২০ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর অন্তত ২০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি, আবাসিক সুবিধাসহ স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে নারী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম মাকসুদ কামাল এ ঘোষণা দিয়েছেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীকে বৃত্তি, আবাসিক সুবিধাসহ স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির সুযোগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ফিলিস্তিনি শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও রাষ্ট্রদূতকে জানান তিনি।

বাড়ি ছাড়ার ‘হুমকি দিয়ে’ মোটরসাইকেল কিনে নিয়েছিলেন কলেজছাত্র…
  • ৩০ মে ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদককে …
  • ৩০ মে ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি সিকিউরিটি প্রিন্টিং …
  • ৩০ মে ২০২৬
‘আমরা গরিব মানুষ, জামাইকে মোটরসাইকেল দিতে পারি নাই, তাই ওরা…
  • ৩০ মে ২০২৬
৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক
  • ৩০ মে ২০২৬
‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেফতার
  • ৩০ মে ২০২৬