আইএসইউ এর উদ্যোগে শ্রমজীবীদের মাঝে শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ

২৯ এপ্রিল ২০২৪, ০৭:১৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM

© সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর উদ্যোগে সোমবার (২৯ এপ্রিল) মহাখালী ওয়্যারলেস এলাকায় শ্রমজীবীদের মাঝে শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। শ্রমজীবী মানুষের জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে আগামী তিনদিন ।

তীব্র তাপপ্রবাহে ঢাকাসহ সারাদেশের জনজীবন যখন হাঁসফাঁস, তখন শ্রমজীবী মানুষের জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষের এ উদ্যোগ । আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান উপস্থিত থেকে শ্রমজীবীদের মাঝে শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

এসময় উপাচার্য বলেন, তীব্র তাপপ্রবাহের ফলে শ্রমজীবী ও দিনমজুররা সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেন। মানবিক দিক বিবেচনা করে আইএসইউ চেষ্টা করেছে শরবত বা পানি পানের মাধ্যমে তাঁদের তৃষ্ণা নিবারনের এবং কিছুটা প্রশান্তি দেয়ার। আমরা জাতীয় দুর্যোগে সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে ।
আইএসইউ এর এই কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়ে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্রমজীবীরা বলেন, এবারের গরমে কিছুক্ষণ পরপর তৃষ্ণা পায়, তাই পানি পানের ব্যবস্থা করায় তারা খুবই খুশি ।

এ আয়োজনের আহ্বায়ক ও আইএসইউ প্ল্যানিং এবং ডেভলপমেন্টের উপ-পরিচালক আবু নাজিম জানান, সামাজিক ও মানবিক দ্বায়িত্ববোধ থেকে শ্রমজীবী ও দিনমজুরদের জন্য আইএসইউ এ কর্মসূচি হাতে নিয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় মানুষকে সচেতন করাও আমাদের অন্যতম উদ্দেশ্য ছিল ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ, আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো: আবুল কালাম আজাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, সহকারী অধ্যাপক জগলুল হক মৃধা, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. মোহাম্মদ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, ডেপুটি লাইব্রেরিয়ান আবু জাফর মোহাম্মদ সাইফুল্লাহ । কর্মসূচিতে বিভিন্ন প্রোগ্রামের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও অংশ নেন।

হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9