বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে দিনমজুর ও রিকশাচালকদের পানি-স্যালাইন বিতরণ

২৮ এপ্রিল ২০২৪, ০৬:৩০ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM

© সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকাসহ সারাদেশের জনজীবন। প্রচন্ড গরমেও জীবিকা নির্বাহে কাজ করতে হচ্ছে ঢাকার শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের। রবিবার (২৮ এপ্রিল ২০২৪) রাজধানীর ঢাকা উদ্যান সংলগ্ন বেড়িবাঁধ প্রধান সড়কে তীব্র তাপ প্রবাহে প্রায় এক হাজার রিকশাচালক,  শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো: তুহিন হোসেনের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ফারজানা সালাম, রুবাইয়াত সাইমুন চৌধুরী, সবুজ হোসেন, হাসান তালুকদার প্রমুখ।

পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, এই প্রচন্ড গরমে আমাদের কথা চিন্তা করে বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে উপহার দিয়েছে, তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

আয়োজকদের অন্যতম মো: তুহিন হোসেন বলেন, আমাদের বিভাগ থেকে এর আগেও এ ধরনের জাতীয় দুর্যোগে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এবারের তাপ প্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ প্রয়াস। বিশেষ করে এ প্রোগ্রামের মাধ্যমে জনসাধারনের মাঝে হিট প্রতিরোধে করনীয় বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।

 
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9