ভাষা শিক্ষা কোর্স চালু করছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

২৮ এপ্রিল ২০২৪, ১২:০৮ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
গুলশান ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান

গুলশান ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান © টিডিসি ফটো

মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষা শেখার গুরুত্ব ও চাহিদার কথা বিবেচনা করে ভাষা শিক্ষা কোর্স চালু করছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। চাইনিজ ভাষা শিক্ষা কোর্স শুরুর মধ্য দিয়ে আগামী জুলাই মাস থেকে এ ভাষা শিক্ষা কোর্স চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে জাপানিজ, তুর্কী, ফারসি, আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা কোর্স চালু করা হবে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চাইনিজ ডিরেক্টর ড. ইয়াং হুই। সেন্টার ফর জেনারেল এডুকেশন ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট যৌথভাবে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স পরিচালনা করবে।

সভায় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বিদেশি ভাষা শিক্ষা একটি অপরিহার্য বিষয়’ উল্লেখ করে  বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব সময়ই ছাত্র-ছাত্রীদেরকে গুণগত শিক্ষা  নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে সচেষ্ট। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনারেল এডুকেশনের অধীনে ভাষা শিক্ষা কোর্স চালু করতে যাচ্ছে।

 
দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেট লক্ষ্যে করে ইরানের ড্রোন…
  • ০৪ মার্চ ২০২৬
আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্…
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলেন মোজতবা খামেনি
  • ০৪ মার্চ ২০২৬
ইসরায়েলে ইরানের নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা
  • ০৪ মার্চ ২০২৬
খামেনিকে পবিত্র নগরী মাশহাদে সমাহিত করা হবে
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের আগামীর ত্রাতা, কে এই আলী লারিজানি
  • ০৪ মার্চ ২০২৬