এআইইউবিতে চারদিন ব্যাপী সিএস ফেস্ট শুরু

২৬ এপ্রিল ২০২৪, ০৮:১৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
চারদিন ব্যাপী সিএস ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠান

চারদিন ব্যাপী সিএস ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স প্রেজেন্ট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সহযোগিতায়, এআইইউবি কম্পিউটার ক্লাব (এসিসি) সিএস ফেস্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এই অনুষ্ঠানের  উদ্বোধন করা হয়। চারদিন ব্যাপী সিএস ফেস্ট চলবে  রবিবার পর্যন্ত। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের সাবেক সচিব, হাই-টেক পর্কের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার, এফবিসিসিআই এবং এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। 

শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি ও সৃজনশীলতার প্রসার এআইইউবি সিএস ফেস্ট ২০২৪ এর মূল লক্ষ্য। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও পুরোনো প্রতিযোগিতার পাশাপাশি নতুন কিছু আকর্ষণীয় প্রতিযোগিতার সংযোজনে সাজানো হয়েছে সিএস ফেস্ট ২০২৪।

ফেস্টে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ১২টি ভিন্ন প্রতিযোগিতা অ্যাপ শোকেসিং, প্রোগ্রামিং প্রতিযোগিতা, সায়েন্স প্রোজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন/আইডিয়া প্রোটোটাইপ, আইসিটি অলিম্পিয়াড, নেটওয়ার্কিং প্রতিযোগিতা, লোগো ডিজাইন প্রতিযোগিতা, গল্প রচনা প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা, গণিত প্রতিযোগিতা, রোবট সকার ও ড্রোন রেস প্রতিযোগিতা। সিএস ফেস্টে বিভিন্ন স্কুল, কলেজ থেকে প্রায় ২০০০ এবং এআইইউবি থেকে প্রায় ৩০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও প্রজেক্ট শোকেসিং স্টল সমূহ পরিদর্শন করেন। এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, ডিরেক্টর, ডিপার্টমেন্ট হেড, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিএস ফেস্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ব্রেন স্টেশন ২৩ ও থেরাপ (বিডি) লিমিটেড।

 
ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬