বিইউএফটিতে আন্তর্জাতিক টেক্সটাইল প্রযুক্তি ইন্টিগ্রেশন কনফারেন্সের অনুষ্ঠিত

২৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
টেক্সটাইল টেকনোলজি ইন্টিগ্রেশন বিষয়ক সম্মেলন

টেক্সটাইল টেকনোলজি ইন্টিগ্রেশন বিষয়ক সম্মেলন © টিডিসি ফটো

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ও চায়না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটি (সিটিইএস) এর যৌথ আয়োজনে ‘২০২৪ চায়না-বাংলাদশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফোরাম অন ইন্টারন্যাশনাল টেক্সটাইল টেকনোলজি ইন্টিগ্রেশন’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিইউএফটির স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজনের শেষাংশে বিইউএফটি ও সিটিইএস এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মাহফুজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফফর উদ্দিন সিদ্দিক, ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে জনাব রিয়াজ বিন মাহমুদ, জনাব খন্দকার রফিকুল ইসলাম, জনাব মো: মশিউল আজম সজল, জনাব মোহাম্মদ নাসির, জনাব মো: জাকির হোসাইন, জনাব আব্দুল্লাহ হিল রাকিব, বাংলাদেশস্থ চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর জনাব সং ইয়াং।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিটিইএসর পরিচালক জনাব ওয়াং ঝেং, চায়না টেক্সটাইল এন্ড অ্যাপারেল কাউন্সিল (ইউনাইটেড টেস্টিং সেন্টার) এর পরিচালক মিস ইয়াং হোংসান, চায়না ন্যাশনাল গার্মেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জনাব ইয়াং জিয়াওডং, বাংলাদেশস্থ টেক্সটাইল এন্ড গার্মেন্ট ব্রাঞ্চ অব চায়না এন্টার প্রাইজেজ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মাইক জে, ডংহুয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল অনুষদের ভাইস ডিন ওয়াং জিয়ানফেং এবং জিংজিয়াং কেমিক্যাল ফাইবার কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী জনাব জি ইউটিং। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিইউএফটির উপ- উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। 

ফোরামের প্রাথমিক ফোকাস ছিল আন্তর্জাতিক টেক্সটাইল প্রযুক্তিকে একীভূত করার বিষয়ে আলোচনা করা এবং শেষ পর্যন্ত টেক্সটাইল খাতে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা জোরদার করা। উদ্ভাবন, টেকসই এবং প্রযুক্তিগত অগ্রগতির উপর জোর দিয়ে, সম্মেলনের লক্ষ্য ছিল শিল্পে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং উন্নয়নের জন্য একটি পথ-নির্দেশিকা প্রস্তুত করা। অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ সেশন, চমৎকার উপস্থাপনা, কৌশলগত অংশীদারিত্ব এবং উভয় দেশের টেক্সটাইল শিল্পে অগ্রগতির জন্য সহায়ক নেটওয়ার্কিং সুযোগগুলো নিয়েও আলোচনা করেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পপতি ও পরিচালক, চীনা বিশেষজ্ঞ, বিইউএফটির রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক–কর্মকর্তারা ও বাছাইকৃত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9