বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি অধ্যাপক জাহাঙ্গীর আলম

২২ এপ্রিল ২০২৪, ০৪:০৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম

অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম © সংগৃহীত

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো: সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। গত মঙ্গলবার (১৬ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রনালয়। 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম কে উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

আন্তর্জাতিক মানের কর্মমুখী ও মানসম্মত উচ্চশিক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষক ও সাবেক অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম কে শুভেচ্ছা জানিয়েছেন বিইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার।

অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে মৎস্য অধিদপ্তরে তার কর্মজীবন শুরু করেন, ১৯৮৫ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে যোগদান করেন এবং সেখানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে প্রায় ২৭ বছর কাজ করেন। তিনি ২০১১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ডিন, প্রধান ও পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি অসামান্য গবেষণা কৃতিত্বের জন্য ২০০৯ সালে জাতীয় পুরস্কার অর্জন করেন। তিনি এ পর্যন্ত ১০৩ টি জার্নাল নিবন্ধ প্রকাশ করেছেন।

 
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬