গবিতে এপ্রিল ২০২৩ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

২২ এপ্রিল ২০২৪, ১২:২৩ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
গবিতে এপ্রিল ২০২৩ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

গবিতে এপ্রিল ২০২৩ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু © টিডিসি ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) এপ্রিল-২৩ সেশনের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) শুরু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ভবনে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে দুই শিফটে পরীক্ষা শুরু হয়। 

প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২ টায় এবং দ্বিতীয় শিফট দুপুর ১ টা থেকে ৩ টায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ৫টি অনুষদের ১৭টি বিভাগের প্রায় ১৬ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান সহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে তীব্র তাপপ্রবাহের কারণে একজন শিক্ষকসহ বেশ ক'জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। এহেন পরিস্থিতি মোকাবিলায় কোনো ব্যবস্থা রাখেনি কর্তৃপক্ষ, অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।

এদিকে দাবদাহের কারণে পরীক্ষার রুটিন পরিবর্তনের বিষয়ে দ্রুতই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান। প্রসঙ্গত, আগামী ০৫ মে পর্যন্ত সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) চলবে।

আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, সরাসরি মৌখিক পরীক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9