এআইইউবিতে ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজে ‘সিক্রেট টু সাকসেস’ শীর্ষক সেমিনার

২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

© জনসংযোগ

গত বুধবার (১৭ এপ্রিল) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর প্রকৌশল অনুষদের উদ্যোগে “সিক্রেট টু সাকসেস” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এআইইউবি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের স্মরণে লেকচার সিরিজটি অনুষ্ঠিত হয়। সেমিনারের সম্মানিত বক্তা ছিলেন গুগল এর প্রথম বাংলাদেশি ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার ও ঊর্ধ্বতন পরিচালক এবং এআইইউবির এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জাহিদ সবুর। 

জাহিদ সবুর এআইইউবি থেকে হতে স্নাতক ডিগ্রি অর্জনের পর ২০০৭ সালে গুগলে ব্যাকএন্ড  সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ভারতের ব্যাঙ্গালুরের অফিসে যোগদান করেন এবং তার পরবর্তী ছয়মাস কাজের দক্ষতার স্বীকৃতিস্বরূপ গুগলের ক্যালফোর্নিয়া অফিসে যোগদান করেন। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন উপস্থিত ছিলেন। 

এআইইউবির প্রাক্তন শিক্ষার্থী জাহিদ সবুর তার কর্মময় জীবনের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন। পাশাপাশি তার বর্তমান কাজের ক্ষেত্র লং ডাটা ও জেনারেটিভ এআই এর ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ কাজের অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন। সাফল্যের জন্য শিক্ষার্থীদের ধৈর্য ও একাগ্রতার উপর গুরুত্বারোপ করেন। পেশাগত জীবনের লক্ষ্য নির্ধারণ এবং সাফল্য অর্জনের জন্য ছোট ছোট অর্জন ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। সফলভাবে নিজেকে সংগঠিত করার সময় অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেত্রে পরিকল্পনার সাথে অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলো নির্ণয়ে ভারসাম্য বজায় রাখার বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন। 

নিজেকে উন্নত করার জন্য জ্ঞান ভাগ করে নেওয়া, প্রত্যেকের জীবনে যা আছে তার জন্য সন্তুষ্ট হওয়া, জীবনের প্রতিটি বিষয়ের প্রতি সদয় ও শ্রদ্ধাশীল হওয়ার উপর জোর দেন। উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে জাহিদ সবুর কর্ম পরিবেশে সাময়িক ব্যর্থতা ও সমস্যাগুলো কীভাবে কাটিয়ে উঠা যায়, সফল হওয়ার আগে তার সীমাবদ্ধতা, বর্তমান কাজে কীভাবে প্রযুক্তি দ্বারা প্রভাবিত হবে এবং এআই প্রযুক্তির সর্বদা ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা করেন। 

তিনি মুখস্থ বিদ্যার চেয়ে বিষয়ভিত্তিক শেখার প্রতি গুরুত্বারোপ করেন। ইঞ্জিনিয়ারিং পেশায় দক্ষতার জন্য মৌলিক গাণিতিক ধারণা এবং প্রোগ্রামিং ভাষার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।  

অনুষ্ঠানে প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রমের প্রতি জোর দেন এবং সমাপনী বক্তব্যে এআইইউবি এর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান বলেন, প্রত্যেকেরই জীবনের লক্ষ্য পূরণে নিজস্ব যাত্রা, সাফল্য ও ব্যর্থতা রয়েছে এবং তার জন্য নিজেকে এগিয়ে নিতে হবে। 

অনুষ্ঠান শেষে জাহিদ সবুরকে তার মূল্যবান সময় এবং পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য এআইইউবি এর পক্ষ হতে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন প্রশংসাসূচক ক্রেস্ট প্রদান করেন।

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9