সুশিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে: নবীন শিক্ষার্থীদের বাইউস্ট উপাচার্য

১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক © টিডিসি ফটো

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদেরকে সুশিক্ষা অর্জনের মাধ্যমে জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে।

বুধবার (১৭ এপ্রিল) স্প্রিং-২০২৪ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।

বাইউস্ট উপাচার্য বলেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে বসবাস করছি। যেখানে বৈজ্ঞানিক প্রযুক্তি এবং উদ্ভাবন দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। ফলে আমাদের কাছে আগামী দিনের পৃথিবীর চিত্র অজানা। তবে একটি বিষয় নিশ্চিত যে, তোমরাই হবে আগামী দিনের পরিবার, সমাজ এবং দেশের কর্ণধার।

এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্টের রেজিস্ট্রার কর্নেল মো. বদরুল আহসান। তিনি নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান।

তিনি তার বক্তব্যে বাইউস্টের বিগত দিনসমূহের কার্যক্রম, বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরেন। তিনি তার বক্তব্যে- ছাত্র-ছাত্রীদেরকে সময়ের সর্বোচ্চ ব্যবহার করে ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত হতে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা, লাইব্রেরি সেবা, পেমেন্ট পদ্ধতি এবং প্রক্টরিয়াল কার্যক্রম সম্পর্কে যথাক্রমে বক্তব্য রাখেন পরিবহন সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ শরিফুল ইসলাম, ডেপুটি লাইব্রেরিয়ান মো. হাবিবুল্লাহ, একাউন্টেন্ট ইকবাল মাহমুদ চৌধুরি এবং ভারপ্রাপ্ত প্রক্টর ও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নিয়াজ মোর্শেদুল হক।

ওরিয়েন্টেশ প্রোগ্রামে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাইউস্টের ট্রেজারার কর্নেল অধ্যাপক মো. মোশাররফ হোসেন মিয়া (অব.), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নবীন শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাকবৃন্দ।

 
দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক মৃত্যু ঘটে…
  • ৩১ মার্চ ২০২৬
স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence