অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি ও মাল্টিপার্পোস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯ এপ্রিল ২০২৪, ১২:৪৩ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিবৃন্দ

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিবৃন্দ © সংগৃহীত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি ও মাল্টিপার্পোস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে এ স্মারক স্বাক্ষরিত হয়।

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং মাল্টিপার্পোস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন-এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. হালিমুজ্জামান সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান, মাল্টিপার্পোস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ারিং মো. আবু বক্কর সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. জাবের আহমদ এবং ভর্তি শাখার সিনিয়র এক্সিকিউটিভ তানভীর সাজ্জাত মিশু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকটির মাধ্যমে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ইন্ডান্ট্রি ৪.০ স্কলারশিপ-এর অধীনে সিএসই, ইইই, টেক্সটাইল, সিভিল ও রোবোটিক্স এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সামার-২০২৪ সেমিস্টারে মাল্টিপারপাসের কোন স্টুডেন্ট ভর্তি হলে, প্রতিষ্ঠানটির প্রথম ৫০ জন শিক্ষার্থী ইন্ডাস্ট্রি লীডারশীপ প্রোগ্রামের ১২টি প্রফেশনাল কোর্স ১০০% ওয়েভারে অধ্যায়ন করতে পারবে। 

এই স্কলারশিপ প্রদানের জন্য মাল্টিপার্পোস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীরা উক্ত কোর্সে কর্মমূখী শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও জাতীর উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।

বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. শাহরুখ আদনান বলেন, বাংলাদেশে এই প্রথম ইন্ডাস্ট্রি লিডারশিপ প্রোগ্রাম অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি শুরু করেছে যার মাধ্যমে "চাকরি নিবো না, চাকরি দিবো"- অন্ট্রোপ্রিনিউরশিপ এর এই লিডারশীপ কোয়ালিটি ধারণ করে তরুণ প্রজন্ম স্কিল্ড গ্র‍্যাজুয়েট হয়ে ইন্ডাস্ট্রি লিড করবে। তিনি আরো যোগ করেন যে এই লিডাররশিপ প্রোগ্রামটি দীর্ঘ তিন বছর এডুকেশন ৪.০ এর উপর গবেষনা করে উদ্ভাবন করেছেন।

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9