সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি অধ্যাপক মোফাজ্জল হোসেন

১৮ এপ্রিল ২০২৪, ০৬:২০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন

অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন © টিডিসি ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সাউথইস্ট ইউনিভার্সিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক মোফাজ্জল হোসেন দেশে ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩০ বছরেরও বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে।

তিনি এর আগে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইইই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জাপানের টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি JASSO ফেলো ছিলেন।

 
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জকসুর উদ্যোগে চার্জিং পয়েন্ট ও…
  • ১৬ নভেম্বর ২০২৬