ন্যূনতম অবদান হলেও জলবায়ু পরিবর্তনে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত: সাবের হোসেন

১৭ এপ্রিল ২০২৪, ১০:১৭ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
সাবের হোসেন চৌধুরী

সাবের হোসেন চৌধুরী © টিডিসি ফটো

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক স্মারক বক্তৃতা ‘প্রমোটিং ক্লাইমেট জাস্টিস: রোলস অফ কোর্টস অ্যান্ড ইউথ’। মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল-এর অধ্যাপক ড. সেজার রদ্রিগেজ-গারাভিটো। 

সাবের হোসেন চৌধুরীর বক্তব্যের বিষয় ছিল ‘প্রোমোটিং ক্লাইমেট জাস্টিস থ্রু ইউথ এনগেজমেন্ট’। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অবদান ন্যূনতম, কিন্তু আমরাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি সবচেয়ে বেশি। এটি একটি বড় ধরনের অন্যায়। পাশাপাশি, আমাদের যতটুকু সক্ষমতা, তার চেয়ে বেশি আমাদের অভিযোজন করতে হচ্ছে। এটি আরেকটি অন্যায়।’

অধ্যাপক রদ্রিগেজ-গারাভিটোর বক্তব্যের প্রতিপাদ্য ছিল ‘প্রোমোটিং ক্লাইমেট জাস্টিস থ্রু লিটিগেশন্স’। তিনি বলেন, ‘গত সপ্তাহে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে সুইস নারীদের একটি সংগঠন ইতিহাসে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি মামলায় জয়লাভ করেছে। এর অর্থ হলো, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই আদালতটি পরিষ্কার ভাষায় রায় দিয়েছে যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যথেষ্ট কার্যকর পদক্ষেপ না নেওয়া মানবাধিকারের পরিপন্থি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব নজিবুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবির ডিপার্টমেন্ট অফ ল-এর উপদেষ্টা অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান।

 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9