ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় মানুষের পাশে নর্থ সাউথের একদল শিক্ষার্থী

০৮ এপ্রিল ২০২৪, ০৬:০২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

© টিডিসি ফটো

আসন্ন ঈদ-উল-ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে রাজধানীর অস্বচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। নিজের পরিবার এবং সহপাঠীদের থেকে আর্থিক সহায়তা নিয়ে ১২টি অস্বচ্ছল পরিবারের মধ্যে ঈদের দিনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল) বসুন্ধরা আবাসিক এলাকা গেটের সামনে এবং যমুনা ফিউচার পার্কে সামনে এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৈতন্য সাহা, আরিয়ান আল হাসান, আব্দুল আহাদ সাদী, সপ্নীল চাকী, ফুয়াদুর রহমান, শেখ সাদী, জামিলসহ আরও অনেকে।

জানা যায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩ স্প্রিং সেশনে ২৩১ ব্যাচে ভর্তি হওয়া সিএসই, ইইই ও বিবিএসহ কয়েকটি বিভাগের ২০-২৫ জন শিক্ষার্থীর উদ্যোগে এই কাজটি সম্পন্ন করা হয়।

এসব শিক্ষার্থীরা বলেন, আমরা পড়াশোনার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমরা চাই এবারের ঈদে সবার ঘরে ঘরে চুলা জলুক এবং ঈদের আনন্দ ধারা বয়ে যাক সবার ঘরে।

 

কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর
  • ২১ এপ্রিল ২০২৬
৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্…
  • ২১ এপ্রিল ২০২৬
পাবনায় ৩ লক্ষাধিক শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে: সিভিল…
  • ২১ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন মুহিব,ইউক্রেনের ড্রোন…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ন…
  • ২১ এপ্রিল ২০২৬
শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬