উত্তরা ইউনিভার্সিটির উপাচার্যের পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন

০৫ এপ্রিল ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা

অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা © টিডিসি ফটো

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার (পোস্ট ডক্টরেট) ডিগ্রি অর্জন করেছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে এই ডিগ্রি প্রদান করে রাঁচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাঁচি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিজ থেকে অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে প্রদান করা এই ডিগ্রিটির থিসিসের টপিক ছিল ‘বাংলাদেশের প্রবাদ প্রবচন: ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ’। আর থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের অধ্যাপক ড. এসকে পাল।

২০২৩ সালের এপ্রিলে উত্তরা ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশিষ্ট এই শিক্ষাবিদ। ড. লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষাবিজ্ঞান বিষয়ে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

গবেষক হিসেবে অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, শিশু-বয়স্কদের জন্য টিকিটের…
  • ০৪ আগস্ট ২০২৬
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬