ভারতে মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়

২৯ মার্চ ২০২৪, ০১:১৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দলের জয়ী শিক্ষার্থীরা

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দলের জয়ী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ভারতের পুনেতে ভগবতী আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা আন্তর্জাতিক দল হিসেবে পুরস্কার জিতে নিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। ২৩ মার্চ ভারতী বিদ্যাপীঠ নিউ ল কলেজ আয়োজিত মানবাধিকার বিষয়ক ১২তম বারের মতো এই ভগবতী আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

এর আগে, গত ২১ মার্চ এই প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় ইন্ডিপেন্ডেট বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি করে দল অংশগ্রহণ করে। 

আন্তর্জাতিক দল হিসেবে জয়ী হওয়া ইন্ডিপেন্ডেট বিশ্ববিদ্যালয়ের দলটিতে ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম এবং আসফি ফাতিমা ঐশী। সংশ্লিষ্ট টিমের মডারেটর ছিলেন আইন বিভাগের শিক্ষিকা মাইমুনা সৈয়দ আহমেদ।

47da6cf6-6436-4597-9254-f82690203d48

সিঙ্গাপুর, নেপাল, ভারত এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টি দলের মধ্যে একমাত্র আন্তর্জাতিক দল হিসেবে ইন্ডিপেন্ডেট বিশ্ববিদ্যালয় কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করে এবং সেরা আন্তর্জাতিক দলের পুরস্কার জিতে নেই।

বিচারপতি পি.এন. ভগবতী ইন্টারন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশনের আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় খ্যাতি রয়েছে এবং এটি মানবাধিকার বিষয়ক সবচেয়ে সম্মানিত বৈশ্বিক মুট কোর্ট প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। 

প্রতিযোগিতার ফাইনালে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা, বিচারপতি অনিল সুমার সিনহাসহ নেপালের বিচারপতি হুসনু আল সুউদ, মালদ্বীপের সুপ্রিম কোর্টের বিচারপতি অরুম কুমার সিং দেশওয়াল, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সোফি থমাস, কেরালা হাইকোর্টের বিচারপতি অনিরুধা পি মেই উপস্থিত ছিলেন।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬