নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল গ্রিন ইউনিভার্সিটি

২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৭ PM

বর্নাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার মিরপুর শেওড়াপাড়াস্থ ক্যাম্পাসে ফল সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. ফয়জুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, মানবিক মূল্যবোধে তাড়িত শিক্ষাই প্রকৃত শিক্ষা। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে জ্ঞানের পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। আগামী চার বছরের জন্য গ্রিন বিশ্ববিদ্যালয়কে দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য ড. মো. ফৈয়াজ খান বলেন, মানুষের মস্তিষ্কে কোটি কোটি স্নায়ুকোষ বিদ্যমান, যা একটি আরেকটির সঙ্গে সংযুক্ত। তিনি বলেন, এই স্নায়ুতন্ত্রে ভর করেই একজন শিক্ষার্থী তার ভবিষ্যত টার্গেট নির্ধারণ করবে। সমাজ ও রাষ্ট্রকে সেবা দিতে শিক্ষার্থীদের সত্যিকারের জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নবীন শিক্ষার্থীদের গ্রিন বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে আখ্যায়িত করেন কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ। এস ময় গ্রিনকে বাংলাদেশের অক্সফোর্ড তৈরিতে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশীদার হওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম।

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬