এল আর গ্লোবাল এসপিরেন্ট দাবা প্রতিযোগিতার শীর্ষে মাস্টার জগোদিস ‍সিদ্বার

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
অষ্টম রাউন্ডের খেলা বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 

অষ্টম রাউন্ডের খেলা বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।  © টিডিসি ফটো

কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ এল আর গ্লোবাল ও ফ্লোরা টেলিকম যৌথভাবে এল আর গ্লোবাল গ্র্যান্ড মাস্টার এসপিরেন্ট ১ দাবা প্রতিযোগিতার আয়োজন করে। অষ্টম রাউন্ডের খেলা রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতার অষ্টম রাউন্ড শেষে সাত নিয়ে পয়েন্ট শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ। ছয় পয়েন্ট নিয়ে ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত দ্বিতীয় স্থানে, পাঁচ পয়েন্ট নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী তৃতীয় ও সাড়ে চার পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান চতুর্থ স্থানে রয়েছেন।

অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে পরাজিত করেন। এই রাউন্ডের খেলায় ফিদে মাস্টার পানিসার বিদান্ত শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার এমএলএসটিডি সিলভার বিরুদ্ধে ওয়াক-ওভার পান। 

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার মাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশানকে। ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদকে ও ভারতের ফিদে মাস্টার আরধ্য গর্গ ভারতের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে পরাজিত করেন। 

সোমবার এই প্রতিযোগিতার নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। খেলা শেষে দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬