গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী

১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২২ AM

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। রবিবার রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৪১তম সভায় উপস্থিত সকল ট্রাস্টি সদস্যের সম্মতিক্রমে অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীকে পরবর্তী ২ বছরের জন্য সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়। 

অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। স্বাধীনতা-উত্তর বাংলা প্রবন্ধ-সাহিত্য যাদের নিরলস অবদানে সমৃদ্ধ তিনি তাদের মধ্যে অন্যতম। শিক্ষায় অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। 

সভায় ৪০তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, অর্থ কমিটি ও সিন্ডিকেট সভার সুপারিশ-ক্রমে ২০১৬-২০১৭ অর্থ বছরের হিসাব নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন, ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। 

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় ট্রাস্টি বোর্ড সভায় অন্যান্য সদস্য মিসেস তাহরুন্নেসা আবদুল্লাহ, কাজী ফজলুর রহমান, অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, ড. সালেহ উদ্দিন আহমেদ, বিচারপতি আব্দুর রউফ, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক হোসেনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভিন বানু উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন।

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬