এশিয়ান ইউনিভার্সিটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্‌যাপিত

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
এশিয়ান ইউনিভার্সিটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্‌যাপিত

এশিয়ান ইউনিভার্সিটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্‌যাপিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ৭ম জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) “গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে পথসভা ও র‍্যালির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্রন্থাগার উন্নয়ন ও পাঠাভ্যাস বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক অধ্যাপক ড. আবুল হাসান এম সাদেক।

বক্তব্যে তিনি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব ও টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় উন্নতমানের গ্রন্থাগার প্রতিষ্ঠা ও মননশীল পাঠক সৃষ্টির বিকল্প নেই। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মানসম্মত শিক্ষা প্রদানের জন্য অত্যাধুনিক পাঠ্যক্রম চালু করেছে। সেই সাথে আধুনিক গ্রন্থাগার স্থাপন ও ডিজিটাল রিসোর্স সংগ্রহ ও বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রী , শিক্ষক ও গবেষকদের পাঠাভ্যাস বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা এবং প্রক্টর এম এ মতিন, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক, লেখক ও গবেষক ড. মোহাম্মদ ওসমান গনি।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক প্রধান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভাশেষে একটি বর্ণাঢ্য মিছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬