শিক্ষার্থী না হয়েও এসআই পরীক্ষায় উত্তীর্ণ!

১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১২ PM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীই নয়, অথচ তিনি এসআই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সম্প্রতি এমনই এক ভূয়া ছাত্রকে শনাক্ত করেছে গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ। জানা যায়, ক’দিন আগে মো. সোহাগ হোসেন নামের এক ব্যক্তি ক্যাম্পাসে এসে নিজেকে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের একজন উত্তীর্ণ ছাত্র পরিচয় দিয়ে জানায়, সে পুলিশের এসআই পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে; এখন তার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোহাগের বক্তব্য, আগে তার ফলাফল অনলাইনে পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না। পুলিশ বিভাগ থেকে অনলাইনে ভেরিফিকেশন করা হবে। এ কারণেই বিষয়টির সুরাহা করতে এসেছেন বিশ্ববিদ্যালয়ে।

প্রতিষ্ঠান কর্তপক্ষ জানায়, সোহাগের বক্তব্য শোনার পর তার কাছে প্রাপ্ত মার্কস শীটে Fall ও Spring লেখা দেখে বিভাগীয় প্রধানের সন্দেহ তৈরি হলে (গণ বিশ্ববিদ্যালয়ে এপ্রিল ও অক্টোবর সেশন ব্যবহৃত হয়) বিভাগের ব্যাচ নাম্বার ও পরীক্ষার আইডি নাম্বার জানতে চাওয়া হয়। কিন্তু সে তা জানাতে ব্যর্থ হয়। এছাড়া তার কাগজপত্র ভর্তি শাখা, রেজিস্ট্রেশন শাখা, ব্যবসায় প্রশাসন বিভাগ ও সর্বোপরি পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, তার টেস্টিমোনিয়াল, মার্কশিট, প্রভিশনাল সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, রেজিস্ট্রেশন কার্ড সবই ভুয়া এবং কাগজপত্রে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ যাদের স্বাক্ষর দেখানো হয়েছে; সেগুলোও নকল এবং মূল স্বাক্ষরের সাথে কোন মিল নেই।

পরে এ বিষয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জিডি নং ৬৯৭ তারিখ ৯.৯.২০১৮। জানা যায়, সোহাগের বাড়ি পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামে। আ. জলিল ও মোসা: খাদিজা সন্তান সে।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬