হ্যাকাথন লড়াইয়ে বিজয়ী দল বিইউবিটি

০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫২ PM
হ্যাকাথন লড়াইয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র (বিইউবিটি) বিজয়ী দল

হ্যাকাথন লড়াইয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র (বিইউবিটি) বিজয়ী দল © সংগৃহীত

হ্যাকাথন লড়াইয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) দল।  এস এম আকাশ, মঈন আকতার তানবির, আরাফাত হোসেন খান, জাহিদ হাসান এবং রাকিব হাসান সমন্বয়ে গড়া দলটির সদস্যরা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২৯তম ইনটেকের শিক্ষার্থী।  টিম ‘সাইলেন্স’ নামের গ্রুপটির সদস্যরা এলপিজি সেফটি ইন পাওয়ার এন্ড এনার্জি হ্যাকাথন-২০১৮-এ বিজয়ী হয়।

রবিবার বিইউবিটি’র সহকারি রেজিস্ট্রার জিসান আল জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৬ সেপ্টেম্বর হ্যাকাথন প্রতিযোগিতাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়। শেষ হয় ০৮ সেপ্টেম্বর ২০১৮।  প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় বিইউবিটি’র শিক্ষা সহায়ক কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও প্রক্টর প্রফেসর মিঞা লুৎফার রহমান এবং সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আমীর আলী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ দলটিকে অভিনন্দন জানান।

প্রসঙ্গত, হ্যাকাথন একটি অনলাইন প্রতিযোগিতা; যেখানে প্রতিযোগীরা লম্বা সময় ধরে কোনো একটি সমস্যার সমাধান বের করে বাস্তবায়ন করার চেষ্টা করেন।  এটি ২৪ ঘন্টা থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। প্রতি দলে ৩ থেকে ৪ জন বা এরও বেশী প্রতিযোগী থাকতে পারে। 

প্রতিযোগিদের এক বা একাধিক বাস্তবজীবন সম্পর্কিত সমস্যা দেওয়া হয়। প্রতিযোগীরা সমস্যাটির সমাধান হিসেবে নতুন (unique) এবং সৃজনশীল (creative) ধারণা প্রদান করে এবং সমাধান বাস্তবায়ন (implement) করার চেষ্টা করে। সমাধান হতে পারে desktop software অথবা Andorid, iOS বা Web অ্যাপ তৈরির মাধ্যমে। এছাড়া ডিভাইস তৈরিও সমাধানের অংশ হতে পারে।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬