হাতিরঝিলে দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্র নিহত

০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০১ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

রাজধানীর হাতিরঝিলে বাস থেকে পড়ে গিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ফাহিম রাফি (২০)। তিনি এনএসইউয়ের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সূত্র জানায়, ফাহিমের বাবা মনিরুজ্জামান টেলিটক কর্মকতা। তিনি পরিবার নিয়ে সবুজবাগ থানার দক্ষিণ বাসাবোর ১৪ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাসা থেকে বের হন ফাহিম। হাতিরঝিল এলাকায় চলন্ত বাসে উঠতে গিয়ে তিনি পড়ে যান। এতে ফাহিম গুরুতর আহত হয়। রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬