‘লাভ করার উদ্দেশ্যে শিক্ষায় বিনিয়োগ করবেন না’

০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৬ PM
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ © সংগৃহীত

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,‘লাভ করার উদ্দেশ্যে শিক্ষায় বিনিয়োগ করবেন না। মুনাফা করার জন্য এখানে আসবেন না। ব্যবসা করে মুনাফা করার জন্য অনেক জায়গা আছে সেখানে বিনিয়োগ করুন। শিক্ষাকে কোনওভাবে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন না।’

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়টির ফল সেমিস্টার-২০১৮ তে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন,‘সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা কোনও পার্থক্য তৈরি করি না। তারা সবাই আমাদের সন্তান। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও আমরা একই মান নিশ্চিত করতে চাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে তোমাদের কোনও ক্ষেত্রে বাধা নেই। সরকার কোনও পার্থক্য করে না।’

তিনি বলেন,‘আমরা সব সময় মেধা আমদানি করে আসছি, প্রযুক্তি আমদানি করে আসছি। আমরা আর আমদানিকারক থাকতে চাই না। আমাদের নতুন প্রজন্ম মেধার দিক দিয়ে দরিদ্র নয়, যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের জ্ঞান ও শিক্ষা অর্জন করে এগিয়ে যাচ্ছে। এ জন্য আমরা (সরকার) কাজ করছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। অতিথি ছিলেন বিশ্বদ্যিালয়ের ভাইস চেয়ারম্যান জহির আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনামুল হক শামীম বলেন,‘পোর্ট সিটি ইউনিভার্সিটি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে মডেল হিসাবে থাকবে, বর্তমানে ৬ হাজার শিক্ষার্থী রয়েছে। আগামী মার্চ মাসে কল্পলোক আবাসিকে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় হস্তান্তর করা হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীন শারমিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬