গণ বিশ্ববিদ্যালয়ে হেলমেট ব্যতীত প্রবেশ নিষেধ

০৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৪ PM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে যথাযথ সচেতনা সৃষ্টি, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশ কর্তৃক প্রণীত ‘ট্রাফিক আইন’ পালনের নির্দেশনার আলোকে মোটরবাইক আরোহীদের হেলমেট ব্যতীত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এরূপ নির্দেশনা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় শিক্ষার্থীদের কল্যাণে সজাগ। এজন্য, অনেক আগে থেকেই হেলমেট ব্যতীত কোনও মোটরবাইক আরোহীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু দুর্ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মারাত্মকভাবে ব্যথিত করেছে।

“ইতিপূর্বে, আমাদের কিছু শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হয়েছেন। তাছাড়া সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা অনেকাংশে বেড়ে গিয়েছে, তাই শিক্ষার্থীরা যেন এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হন, সেই জন্য মোটরবাইক আরোহীদের হেলমেট পরিধান করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বলা যাচ্ছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এর আগে মোটরবাইক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের হাসিবুর রহমান ও রাজনীতি ও প্রশাসন বিভাগের আফছার উদ্দিন মৃত্যুবরণ করেন।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬