প্রশিক্ষণ না থাকায় মানসম্মত শিক্ষক তৈরি হচ্ছে না

০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৮ PM
আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে ‘টিচিং ফর অ্যাক্টিভ লার্নিং’ কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ।

আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে ‘টিচিং ফর অ্যাক্টিভ লার্নিং’ কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ। © টিডিসি ফটো

মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকের গুণগত মান বৃদ্ধির আহ্বান জানিয়েছে নয়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চ (এফএলটিআর)। উপাচার্যরা বলেছেন, সুশিক্ষা ও উন্নত শিক্ষার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মানসম্পন্ন শিক্ষক। এজন্য একদিকে বিজ্ঞানসম্মত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য শিক্ষক নিয়োগ করা যেমন প্রয়োজন, অন্যদিকে প্রয়োজন ও চাহিদাভিত্তিক পৌনঃপুনিক শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত উৎকর্ষ বৃদ্ধি করা। তা না হলে মানসম্মত শিক্ষক তৈরি হবে না

রাজধানীর আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে রোববার এফএলটিআর আয়োজিত তিন দিনব্যপী ‘টিচিং ফর অ্যাক্টিভ লার্নিং’ সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

পঞ্চমবারের মতো আয়োজিত এই কোর্সে পাবলিক ও প্রাইভেট পর্যায়ের মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের ২৫জন শিক্ষক অংশ নেন। তিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বরেণ্য প্রশিক্ষকরা সেশন পরিচালনা করেন।

আইইউবি উপাাচার্য অধ্যাপক ড. এম ওমর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম এম শফিউল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্ট্রিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান এবং কোর্স ডিরেক্টর ও গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। 

উল্লেখ্য, দেশের শীর্ষ নয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত এফএলটিআর দীর্ঘদিন ধরে শিক্ষক, গবেষক ও প্রশিক্ষকদের সক্ষমতা উন্নয়নে কাজ করছে। সংগঠনটি প্রতিষ্ঠায় উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্টার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি।

 

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬