আইনের উপর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান প্রধান বিচারপতি

০১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৫ PM
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বক্তব্য রাখছেন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বক্তব্য রাখছেন © সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইন, বিচার বিভাগের উন্নয়নে একটি স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। শনিবার প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে ঢাকা আহছানিয়া মিশনের পক্ষ থেকে ‘খানবাহাদুর আহছানউল্লা স্বর্ণপদক-২০১৭’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি দেশের জ্ঞানতাপস ও ধনাঢ্য আইনজ্ঞদের কাছে নিবেদন করব তাঁরা যেন আমাদের প্রতিবেশী দেশের আদলে অন্তত একটি স্বয়ং সম্পূর্ণ আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যা আইন শিক্ষার গুণগত মান ও গবেষণার বিস্তৃতিকে আরো সমৃদ্ধ করবে। যারা এমনটা করবেন ভবিষ্যৎ প্রজন্ম যারা আইনকে পেশা হিশেবে গ্রহণ করবে তাদের কাছে তারা প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন।’

উল্লেখ্য, ভারতের গুজরাটে এ ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বিশ্ববিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট স্পিকার ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রফিক-উল হক সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের ভাবমূর্তিরক্ষা, বিচার বিভাগ পৃথকীকরণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় রফিক-উল হকের ভূমিকা অপরিসীম। তাঁর দেয়া মতামত বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায়ে প্রতিফলিত হয়েছে। আর জাতির ক্রান্তিলগ্নে তিনি অনুঘটকের ভূমিকা পালন করেছেন। আইনজীবী হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভীষিকার ৩৫ বছর, ক্ষত শুকায়নি আজও
  • ২৯ এপ্রিল ২০২৬
চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালের ম্যানেজার …
  • ২৯ এপ্রিল ২০২৬
বরাদ্দ সংকটে বন্ধ জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮-এর সম্প্রচার
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি ও সময়সূচির সিদ্ধান্ত ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস গুজব থেকে সচেতন থাকার আহ্বান যশোর বোর্ড পরী…
  • ২৯ এপ্রিল ২০২৬
রান্নাঘরেই লুকিয়ে মাইক্রোপ্লাস্টিক, যেভাবে এড়িয়ে চলবেন
  • ২৯ এপ্রিল ২০২৬